ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৯, ২০২৬, ০৭:৩৬ এএম

রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর ব্যস্ততম এলাকা বিজয় সরণিতে অবস্থিত কলমিলতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে লাগা আগুন মুহূর্তেই বাজারের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগার খবর তাদের কাছে পৌঁছায়। খবর পাওয়ার পর মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সকাল ৫টা ২০ মিনিটে উদ্ধার কার্যক্রমে অংশ নেয় ফায়ার সার্ভিসের সদস্যরা।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বাজারের দুই তলা ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে একে একে বিভিন্ন স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়।

বর্তমানে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

এএন

Link copied!