ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, মানতে হবে যেসব নির্দেশনা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৭, ২০২৬, ০৯:০১ পিএম

ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, মানতে হবে যেসব নির্দেশনা

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় ও সার্বিক তত্ত্বাবধানে মাঠের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে এক ব্রিফিংয়ে জানানো হয়েছে। ঈদগাহে প্রবেশের জন্য ইতোমধ্যে দৃষ্টিনন্দন অস্থায়ী তোরণও নির্মাণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক এই জামাতে ইমামতি করবেন।

এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, প্রধান বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং মুসলিম দেশগুলোর কূটনৈতিক মিশনের প্রধানরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

জাতীয় ঈদগাহের পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও পর পর পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহে শৃঙ্খলা বজায় রাখতে এবং অতিরিক্ত ভিড় এড়াতে প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা ফটক নির্ধারণ করা হয়েছে। প্রবেশের জন্য রাখা হয়েছে ৪টি গেট; যার মধ্যে ১টি ভিআইপি, ২টি সাধারণ পুরুষদের এবং ১টি নারীদের জন্য নির্ধারিত। নামাজ শেষে দ্রুত বের হওয়ার জন্য খোলা থাকবে ৭টি গেট। এর মধ্যে ১টি ভিআইপি, ৫টি সাধারণ পুরুষদের এবং ১টি নারীদের জন্য উন্মুক্ত থাকবে।

ঈদগাহের অজুখানায় একসঙ্গে মোট ১৪০ জন মুসল্লি অজু করতে পারবেন। এর মধ্যে পুরুষদের জন্য ১১৩টি ও নারীদের জন্য ২৭টি পৃথক ট্যাপের ব্যবস্থা রাখা হয়েছে।

সম্ভাব্য বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে পুরো মাঠ 'পানি নিরোধক' ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। গরমের মধ্যে মুসল্লিদের স্বস্তির জন্য পর্যাপ্ত ফ্যান, লাইটিং এবং ভিআইপি অংশে এয়ার কন্ডিশনিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া নিরাপদ খাবার পানি, মোবাইল টয়লেট, কার্পেট-জায়নামাজের পাশাপাশি জরুরি সেবার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম এবং অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম মাঠে প্রস্তুত থাকবে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুরো ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কন্ট্রোল রুম স্থাপনের পাশাপাশি আর্চওয়ে গেট এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করে মুসল্লিদের মাঠে প্রবেশ করানো হবে।

ঈদের জামাতকে কেন্দ্র করে মৎস্য ভবন, জাতীয় প্রেস ক্লাব, পল্টন মোড় এবং শিক্ষা ভবন এলাকায় ডাইভারশন দেওয়া থাকবে, যাতে ঈদগাহ সংলগ্ন রাস্তায় যানজট না হয়। নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের শুধু জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা সন্দেহজনক বস্তু সঙ্গে না আনার জন্য ডিএসসিসির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!