ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

প্রতিশ্রুতি ভঙ্গ করলে ইরানের ওপর ফের অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৮, ২০২৬, ০৮:৪৮ পিএম

প্রতিশ্রুতি ভঙ্গ করলে ইরানের ওপর ফের অবরোধ

চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় কঠোর অবরোধ আরোপ করা হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একই সঙ্গে প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নিতেও যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

সম্প্রতি স্বাক্ষরিত চুক্তির আওতায় ইরানের ওপর থেকে নৌ-অবরোধ প্রত্যাহারে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে এই অবরোধের কারণে ইরানি জাহাজ চলাচল বিভিন্ন সীমাবদ্ধতার মুখে ছিল।

পিট হেগসেথ বলেন, ইরান যদি চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে এবং তাদের কথিত ‘পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা’ পরিত্যাগ না করে, তাহলে প্রয়োজন অনুযায়ী যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগ আবারও সামরিক অভিযান পরিচালনায় প্রস্তুত থাকবে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, হরমুজ প্রণালিতে মাইন অপসারণ কার্যক্রমে অংশ নিতে কয়েকটি ইউরোপীয় দেশ আগ্রহ প্রকাশ করেছে এবং তারা এ বিষয়ে প্রস্তুত রয়েছে।

এদিকে আঞ্চলিক নিরাপত্তা ও সমুদ্রপথ সুরক্ষায় আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন হেগসেথ। তার ভাষায়, এ বিষয়ে যুক্তরাজ্যকে ‘আরও এগিয়ে আসতে হবে’।

সূত্র : বিবিসি

এম জি

Link copied!