ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

মাগুরায় সেতুর পোস্ট-টেনশনিং কাজে সকালেই উপস্থিত নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জুন ১৮, ২০২৬, ০৯:৩৫ পিএম

মাগুরায় সেতুর পোস্ট-টেনশনিং কাজে সকালেই উপস্থিত নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান

নির্মাণাধীন সেতুর গুরুত্বপূর্ণ পোস্ট-টেনশনিং কার্যক্রমে সরাসরি উপস্থিত থেকে তদারকি করেছেন নির্বাহী প্রকৌশলী আ. ন. ম. ওয়াহিদুজ্জামান।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিনি কাজের স্থানে উপস্থিত হয়ে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সেতু নির্মাণে পোস্ট-টেনশনিংকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ধাপগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে সেতুর গার্ডার বা কাঠামোতে নির্ধারিত শক্তি প্রয়োগ করা হয়, যা ভবিষ্যতে যানবাহনের চাপ বহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কাজ চলাকালে নির্বাহী প্রকৌশলী জ্যাকের চাপ, স্ট্র্যান্ডের এলংগেশন, অ্যাঙ্করেজের স্থাপন এবং ডিজাইন অনুযায়ী টেনশন প্রয়োগের বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। পাশাপাশি তিনি গুণগত মান বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পোস্ট-টেনশনিং কার্যক্রমে প্রকৌশলীর উপস্থিতি বাধ্যতামূলক না হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ টেনশন প্রয়োগে সামান্য ত্রুটি ভবিষ্যতে কাঠামোগত ঝুঁকির কারণ হতে পারে। এ কারণে নির্বাহী প্রকৌশলী নিজে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন।

এ বিষয়ে সংশ্লিষ্টরা বলেন, সরকারি অর্থে নির্মিত অবকাঠামোর গুণগত মান নিশ্চিত করতে মাঠপর্যায়ে নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামানের এমন সরাসরি তদারকি ইতিবাচক বার্তা বহন করে। তাঁর উপস্থিতিতে কাজটি নকশা ও প্রকৌশলগত মানদণ্ড অনুসরণ করেই সম্পন্ন হয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পোস্ট-টেনশনিংয়ের পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পরবর্তী ধাপের কাজ শুরু করা হবে।

এম জি
 

Link copied!