ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে বিপুর পরিমাণ অবৈধ পণ্য জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

জুন ১৮, ২০২৬, ০৯:৪১ পিএম

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে বিপুর পরিমাণ অবৈধ পণ্য জব্দ

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর সফল অভিযানে সীমান্তে প্রায় পনের লক্ষাধিক টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট, গবাদিপশু ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষায় নিজেদের দক্ষতা ও নিষ্ঠার প্রমাণ দিয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট (১০৬৫ পিস), গবাদিপশু (২১টি) ও বিপুল পরিমাণ কসমেটিকসহ অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করেছে। জব্দকৃত মালামালের সর্বমোট সিজারমূল্য ১৫,০২,৭৬০ টাকা (পনের লক্ষ দুই হাজার সাতশত ষাট টাকা)।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে পুশইন প্রতিরোধসহ যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও অপরাধ মোকাবিলায় বিজিবি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। পাশাপাশি সকল বিওপি থেকে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা বহুগুণে জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।

এম জি

Link copied!