ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

রাজশাহীতে অটোরিকশা ভাড়া নিয়ন্ত্রণে মাঠে রাসিক রাজস্ব বিভাগ

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জুন ১৮, ২০২৬, ০৯:৪৫ পিএম

রাজশাহীতে অটোরিকশা ভাড়া নিয়ন্ত্রণে মাঠে রাসিক রাজস্ব বিভাগ

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) অটোরিকশার ভাড়া বৃদ্ধি করেনি বা নতুন কোনো ভাড়া নির্ধারণও করেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মহানগরীতে চলাচলকারী কিছু অটোরিকশা চালক যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করছেন-এমন অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে স্পষ্টভাবে জানানো হচ্ছে যে, রাজশাহী সিটি কর্পোরেশন কোনো ভাড়া বৃদ্ধি বা নতুন ভাড়া নির্ধারণ করেনি।

এতে আরও বলা হয়, নগরবাসীকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ প্রদান থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি অটোরিকশা চালকদেরও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

এদিকে ভাড়া পরিস্থিতি তদারকিতে মাঠে নেমেছে রাসিকের রাজস্ব বিভাগ। বৃহস্পতিবার নগরীর বর্ণালী মোড়, লক্ষ্মীপুর মোড়সহ বিভিন্ন এলাকায় রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অটোরিকশা চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত ভাড়া অনুসরণের বিষয়ে সচেতন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ উপ-যানবাহন শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এম জি

Link copied!