ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুন ২১, ২০২৬, ০৬:৩০ পিএম

বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।

উন্নয়ন ও সমন্বয় সভায় জেলার চলমান প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়ন এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক বলেন, প্রকল্প বাস্তবায়ন দীর্ঘমেয়াদি হলে জনগণের ভোগান্তি বাড়ে এবং উন্নয়ন কার্যক্রমের সুফল সময়মতো পাওয়া যায় না। জেলা পর্যায়ের উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন হলে জেলার সামগ্রিক অগ্রগতি ত্বরান্বিত হয়। সরকারের গৃহীত উন্নয়ন পরিকল্পনা মাঠপর্যায়ে সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ সময় তিনি চলমান প্রকল্পসমূহ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আহ্বান জানান।

তিনি আরও বলেন, সরকারি বিভিন্ন দপ্তরে নারীদের জন্য আলাদা বাথরুমের ব্যবস্থা না থাকায় তাঁরা ভোগান্তিতে পড়েন। নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আলাদা বাথরুমের সুব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি সেবাগ্রহীতাদের জন্য গেস্টরুমের ব্যবস্থা রাখতে হবে, যেন তাঁরা স্বাচ্ছন্দ্যে সেবা নিতে পারেন।

সভায় বরিশালের হাম পরিস্থিতি তুলে ধরে সিভিল সার্জন ডা. এস. এম. মনজুর-এ-এলাহী বলেন, জেলায় হামের টিকাদান কার্যক্রম ৯৯.৯৪ শতাংশ সম্পন্ন হয়েছে। হাম প্রতিরোধে টিকা বেশ কার্যকর ভূমিকা পালন করেছে, যার ফলে শিশুরা আগের তুলনায় হামে কম আক্রান্ত হচ্ছে। বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোোপ বাড়ে উল্লেখ করে তিনি আরও বলেন, এই সময়ে অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীনের সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!