ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

আশুলিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা বিরোধে কিশোর খুন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২, ২০২৬, ১১:৪৪ এএম

আশুলিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা বিরোধে কিশোর খুন

সাভারের আশুলিয়ায় ব্রাজিল-জাপান ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের বিরোধের জেরে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার পর মরদেহ বালুচাপা দেওয়ার লোমহর্ষক অভিযোগ উঠেছে।

নিহত নাহিদ হাসান (১৫) ফুটবল খেলায় আর্জেন্টিনা দলের সমর্থক ছিলেন। এই ঘটনায় অভিযুক্ত চারজন ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে নিহতের পরিবার আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

নিহত নাহিদ হাসান লালমনিরহাটের বড়বাড়ী-পঞ্চগ্রাম এলাকার মোস্তাকের ছেলে। সে বাবার সঙ্গে আশুলিয়ার সাধুপাড়ায় বেড়াতে এসেছিল। তাঁর বাবা পেশায় একজন কসাই। ঘটনার পর গত বুধবার (১ জুলাই) রাতে নিহতের স্বজনরা অন্যতম অভিযুক্ত হামজাকে ধরে আশুলিয়া থানায় সোপর্দ করেন। এর আগে, গত ২৯ জুন রাত আনুমানিক ১২টার দিকে আশুলিয়ার সাধুপাড়া এলাকার গরুর হাটের বালুচরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের পরিবারের অভিযোগ- খেলা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে আর্জেন্টিনা সমর্থক নাহিদকে কৌশলে ডেকে নিয়ে যায় ব্রাজিল সমর্থক হামজা, রাকিব, মেহেদী ও সিয়াম। পরে তাকে ছুরিকাঘাতে হত্যা করে মরদেহটি আশুলিয়ার বালুচরে বালুর নিচে চাপা দিয়ে তারা পালিয়ে যায়।

নিহতের চাচা ওমর ফারুক জানান, আটক হামজা স্বীকার করেছে যে সে নিজে মারেনি, তবে রাকিব, মেহেদী এবং সিয়াম মিলে নাহিদকে মেরেছে। পুলিশকে একেক সময় একেক ভুল জায়গা দেখিয়ে হামজা বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আটক অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। লাশ উদ্ধার হলে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

জেএইচআর

Link copied!