ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা জোরদারে ডুয়েটে সেমিনার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

জুলাই ৮, ২০২৬, ০৮:৩৭ পিএম

আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা জোরদারে ডুয়েটে সেমিনার

গবেষণা ও উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সুযোগ কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রস্তুত করার লক্ষ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে ‘রিসার্চ এক্সেলেন্স, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, অ্যান্ড হায়ার এজুকেশন: পাথওয়েজ টু গ্লোবাল অপরচুনিটিজ’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার, পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ (কী-নোট) উপস্থাপন করেন মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটির (Sunway University) ডিস্টিংগুইশড রিসার্চ প্রফেসর এবং রিসার্চ সেন্টার ফর ন্যানো-ম্যাটেরিয়ালস অ্যান্ড এনার্জি টেকনোলজির প্রধান অধ্যাপক ড. সাইদুর রহমান। ডুয়েট সিআরসির সভাপতি হাসানুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে সেমিনারটি শুরু হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, বিশ্বায়নের যুগে শিক্ষার্থী ও গবেষকদের বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করাই আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য।

তিনি উল্লেখ করেন, ডুয়েট প্রতিষ্ঠার পর থেকেই মানসম্পন্ন প্রকৌশল গ্র্যাজুয়েট তৈরি এবং গবেষণা ও উদ্ভাবনে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক, যৌথ গবেষণা প্রকল্প এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি সম্প্রসারণে কাজ চলছে। এই সেমিনার ডুয়েটে গবেষণা সংস্কৃতির বিকাশ এবং বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ বৃদ্ধি করে শিক্ষার্থীদের বৈশ্বিক গবেষণার সুযোগ কাজে লাগাতে বিশ্ববিদ্যালয় কাজ করছে। অধ্যাপক ড. সাইদুর রহমানের অভিজ্ঞতা ডুয়েটের শিক্ষার্থী ও গবেষকদের জন্য মূল্যবান দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

মূল প্রবন্ধে অধ্যাপক ড. সাইদুর রহমান গবেষণায় উৎকর্ষ অর্জনে আন্তর্জাতিক নেটওয়ার্কিং, যৌথ গবেষণা প্রকল্প এবং বৈশ্বিক অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরেন। সেই সাথে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগানোর বিভিন্ন কৌশল ও প্রস্তুতি সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত গাইডলাইন প্রদান করেন।

সেমিনারের সভাপতি ও আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান বলেন, মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতে গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। এই ধরনের আয়োজন শিক্ষার্থী ও গবেষকদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে বিশেষভাবে সহায়ক হবে।

সেমিনার শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা আন্তর্জাতিক উচ্চশিক্ষা, গবেষণা এবং স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন এবং কী-নোট স্পিকার সেগুলোর উত্তর দেন। সবশেষে সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

জেএইচআর

Link copied!