ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

বোয়ালমারীতে ইউনিয়ন বিএনপির  সম্মেলনে মারামারী

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

জুলাই ৮, ২০২৬, ০৮:৪১ পিএম

বোয়ালমারীতে ইউনিয়ন বিএনপির  সম্মেলনে মারামারী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রূপাপাত ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার বিকেলে উপজেলার সুতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে রূপাপাত ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের উদ্দেশ্যে এই ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। বিকেল ৩টায় সম্মেলন আনুষ্ঠানিক শুরুর আগেই দুই সভাপতি প্রার্থী-কাটাগর গ্রামের মো. বিশু মোল্যা এবং কদমী গ্রামের আবুল কালাম মিয়ার সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এতে সভাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের ৫ জন কর্মী-সমর্থক আহত হন। পরে উপস্থিত জ্যেষ্ঠ নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং উভয় পক্ষকে শান্ত করে নির্ধারিত সম্মেলন সম্পন্ন করা হয়।

এ ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা।

মারামারির ঘটনার বিষয়ে বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বলেন, সম্মেলন শুরু হওয়ার ঠিক আগে দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি নিয়ে একটু হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছিল। তবে এটি খুব বড় ধরনের কোনো ঘটনা নয়। পরবর্তীতে নেতৃবৃন্দের উপস্থিতিতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবেই সম্মেলন সম্পন্ন হয়েছে।

জেএইচআর

Link copied!