ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ঢাবির টিএসসিতে ছাত্রদল নেতার আলোচিত উক্তির গ্রাফিতি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০৮:৪৫ পিএম

ঢাবির টিএসসিতে ছাত্রদল নেতার আলোচিত উক্তির গ্রাফিতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মেট্রো স্টেশনের একটি পিলারে ফুটিয়ে তোলা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিবিজড়িত একটি গ্রাফিতি। সেখানে স্থান পেয়েছে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খানের সেই বহুল আলোচিত আহ্বান-‘প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের একটি অবিস্মরণীয় ও আবেগঘন মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এই দেয়ালচিত্রটি অঙ্কন করা হয়েছে।

গ্রাফিতিটিতে ৫ আগস্টের চূড়ান্ত আন্দোলনের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে আটকা পড়া ও আশ্রয় নেওয়া আন্দোলনকারীদের পারস্পরিক সংহতি এবং ঐক্যের একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। সেই কঠিন মুহূর্তে পুলিশের মুহুর্মুহু গুলির মুখে উপস্থিত আন্দোলনকারীদের মনোবল ধরে রাখতে এবং ঐক্যবদ্ধ রাখতে এই আহ্বান জানিয়েছিলেন আবিদুল ইসলাম।

আন্দোলন চলাকালীন এই উক্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেয়াল ও ভবনে চিকা (দেয়াললিখন) হিসেবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। ৫ আগস্টের পরবর্তী সময়ে যখন স্বৈরাচারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক মতপার্থক্য ও বিরোধ দৃশ্যমান হচ্ছে, তখন ঐক্যের প্রতীক হিসেবে আবিদুলের এই উক্তিটি দেয়ালে আবার নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

জেএইচআর

Link copied!