ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

খাগড়াছড়ির বন্যাকবলিত এলাকা পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জুলাই ১১, ২০২৬, ০৫:৩৯ পিএম

খাগড়াছড়ির বন্যাকবলিত এলাকা পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির বন্যাদুর্গত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং দুর্গতদের সহায়তায় যা যা করণীয়, তার সবকিছুই করা হবে বলে আশ্বস্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

শনিবার বিকেলে খাগড়াছড়ির বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে প্রতিমন্ত্রী এই সব কথা বলেন।

তিনি বলেন, আপাতত দুর্গত এলাকায় জরুরি খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। পরবর্তী ধাপে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফসলি জমি নষ্ট হয়েছে এবং অবকাঠামোগত ক্ষতি হয়েছে, তাদের পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ত্রাণ প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দেশের চলমান বন্যা পরিস্থিতি সরকার সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই বন্যাদুর্গত মানুষের নিয়মিত খোঁজখবর রাখছেন। তাঁরই বিশেষ নির্দেশনায় তিনি খাগড়াছড়ির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসেছেন। দুর্গত মানুষের কষ্ট লাঘবে দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তা নিশ্চিত করা হচ্ছে এবং বর্তমান পরিস্থিতিতে খাদ্য সহায়তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বন্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সম্মিলিত ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সকলের সমন্বিত ও আন্তরিক প্রচেষ্টায় দ্রুততম সময়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়েছে এবং এই সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।

পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। এ ছাড়া জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!