ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন’, স্ত্রীকে দেখিয়ে বললেন প্রধানমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ০৫:৫১ পিএম

‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন’, স্ত্রীকে দেখিয়ে বললেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’ অনুষ্ঠানে স্বাস্থ্য খাত নিয়ে আলোচনার মধ্যেই এক রসিক মন্তব্য করে উপস্থিত সবার মুখে হাসি ফোটান প্রধানমন্ত্রী তারেক রহমান। চিকিৎসক, শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে আয়োজিত মতবিনিময় সভায় তার সংক্ষিপ্ত মন্তব্যে পুরো অডিটোরিয়ামে প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়।

শনিবার ঢামেক ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধনের পর কলেজ অডিটোরিয়ামে ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে চিকিৎসক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা দেশের স্বাস্থ্যসেবার উন্নয়ন, চিকিৎসা শিক্ষা এবং নীতিনির্ধারণী বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

আলোচনার একপর্যায়ে একজন অংশগ্রহণকারী প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আমরা জানি আপনার মাথায় হেলথ আছে।’ জবাবে প্রধানমন্ত্রী পাশে বসে থাকা তার সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের দিকে ইঙ্গিত করে হাস্যরসের ভঙ্গিতে বলেন, ‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন।’

প্রধানমন্ত্রীর এই মন্তব্যে মুহূর্তেই অডিটোরিয়ামজুড়ে হাসির রোল পড়ে। পরে প্রশ্নকারী বলেন, ডা. জুবাইদা রহমানের মতো একজন অভিজ্ঞ চিকিৎসক যদি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে আরও সক্রিয়ভাবে যুক্ত হন, তাহলে তা চিকিৎসক সমাজের জন্য গর্বের বিষয় হবে।

এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছে ‘ডিএমসি ডে-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে শান্তির প্রতীক হিসেবে পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির সূচনা করেন তিনি। পরে ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন এবং বিভিন্ন আয়োজন ঘুরে দেখেন।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে দেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, গবেষণা এবং ভবিষ্যৎ স্বাস্থ্যনীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা ঢাকা মেডিকেল কলেজের দীর্ঘ ঐতিহ্য ও দেশের স্বাস্থ্য খাতে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে স্বাস্থ্যসেবা আরও উন্নত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এএন

Link copied!