ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় প্রতিহত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

জুলাই ১১, ২০২৬, ০৫:৪৪ পিএম

দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় প্রতিহত

দিনাজপুরের সদর উপজেলার দাইনুর সীমান্ত দিয়ে পুশইন করার সময় এক নারীসহ ৪ জনকে শূন্য রেখায় ফেরত পাঠিয়েছে বিজিবি। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হলেও এখন পর্যন্ত ভারতের বিএসএফের কোনো সাড়া পাওয়া যায়নি।

বিজিবি জানায়, আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আকিরাপুর দাইনুর সীমান্তের ৩১৫ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে এক নারীসহ ৪ জন বাংলাদেশে প্রবেশ করছিল। এই সময় বিজিবি বিষয়টি দেখতে পেয়ে তাদেরকে বাধা প্রদান করে। ফলে তারা আর বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি।

পুশইনকৃত ৪ জনকে দাইনুর বিওপির শূন্য রেখায় রাখা হয়েছে। ৪ জনের মধ্যে একজন নারী ও ৩ জন পুরুষ। পুরুষদের মধ্যে একজন প্রতিবন্ধী রয়েছেন। ওই ৪ জনই বাংলাদেশী নাগরিক বলে জানিয়েছে বিজিবি।

তাঁরা হলেন- খুলনা সদর উপজেলার দৌলতপুর কারিকারপাড়া এলাকার মাসুদ মোল্লার ছেলে বাবুল মোল্লা (৫০), তাঁর স্ত্রী মোছা. সুখী মোল্লা (৩৫), তাঁদের সন্তান মোহাম্মদ জিহাদ মোল্লা (১৫) এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার পাঁচ কামনে গ্রামের মৃত. তোরাব মোল্লার ছেলে গণি মোল্লা (৩৫)।

বিজিবির একটি সূত্র থেকে জানা যায়, গত দুই বছর আগে বাংলাদেশী এই চারজন নাগরিক কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন। এদের মধ্যে একই পরিবারের তিনজন এবং অন্য পরিবারের একজন। পরবর্তীতে বাংলাদেশে আসার সময় ভারতের পুলিশের হাতে তারা গ্রেপ্তার হন এবং সেখানে দুই মাস কারাবরণ করেন।

ফুলবাড়ী ২৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে পত্র পাঠানো হয়েছে।

জেএইচআর

Link copied!