ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

স্বেচ্ছাসেবক দলের জরুরি নির্দেশনা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ০৬:১৪ পিএম

স্বেচ্ছাসেবক দলের জরুরি নির্দেশনা

দেশজুড়ে টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মাঠে নামতে স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় ভূমিধ্বসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দ্রুত কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি দুর্গত মানুষের মধ্যে বিশুদ্ধ পানি, শুকনো খাবার, শিশুখাদ্য, প্রয়োজনীয় ঔষধ ও স্যালাইন পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া শিশু, নারী, বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে সহায়তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। বন্যাকবলিত এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ পানি ব্যবহার এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান দেশের বন্যাকবলিত জেলা ও মহানগরের অধীন সব ইউনিটের নেতাকর্মীদের এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

এম জি

Link copied!