ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬
পানিসম্পদ প্রতিমন্ত্রী

কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

জুলাই ১১, ২০২৬, ০৫:৪২ পিএম

কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে

জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 

শনিবার দুপুরে বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে আয়োজিত এক শিক্ষক-কর্মচারী সমাবেশে তিনি এই কথা বলেন। শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোদা শাখা এই সমাবেশের আয়োজন করে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিগত ও কারিগরি শিক্ষা প্রদানের ক্ষেত্রে বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা প্রদান করতে হবে।" বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "আপনারা শিক্ষার্থীদের এমনভাবে শিক্ষা দিয়ে ভালো ফলাফল উপহার দিন, যাতে সরকার আপনাদের প্রতিষ্ঠান ও চাকরি জাতীয়করণ করতে বাধ্য হয়।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোদা শাখার সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পঞ্চগড় জেলা শাখার সভাপতি তোয়াবুর রহমান ও ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি তাজউদ্দীন তাজু।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, দেলোয়ার হোসেন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনুসহ পঞ্চগড় ও বোদা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বোদা উপজেলা শাখার পক্ষ থেকে শিক্ষকরা তাঁদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রতিমন্ত্রীর কাছে পেশ করেন এবং জাতীয়করণের পক্ষে তাঁদের যৌক্তিক বক্তব্য তুলে ধরেন।

জেএইচআর

Link copied!