ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ০৬:২১ পিএম

বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের নাগরিকদের জন্য চলতি বছরের ২১ জানুয়ারি থেকে অভিবাসী ভিসা স্থগিত রাখার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, বাংলাদেশি অভিবাসীদের একটি অংশ যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা তুলনামূলক বেশি ব্যবহার করেন।

শনিবার (১১ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের স্বার্থ রক্ষা করা দেশটির সরকারের অন্যতম দায়িত্ব। সে কারণে অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে না পড়েন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দূতাবাস আরও জানায়, ভিসা স্থগিত রাখার ফলে বিদ্যমান যাচাই-বাছাই নীতিমালা ও প্রক্রিয়াগুলো বিস্তারিতভাবে পর্যালোচনার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে এমন ব্যবস্থা নিশ্চিত করা হবে, যাতে তা যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দেয়।

তবে এই সিদ্ধান্ত শুধু অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। পর্যটক, শিক্ষার্থীসহ অন্যান্য অনভিবাসী ভিসার ওপর এই স্থগিতাদেশের কোনো প্রভাব পড়বে না।

এম জি

Link copied!