ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যায় মা-ছেলেসহ গ্রেপ্তার ৫

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

জুলাই ১১, ২০২৬, ০৬:২৮ পিএম

টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যায় মা-ছেলেসহ গ্রেপ্তার ৫

টাঙ্গাইলের সদর উপজেলার কুইজবাড়ী গ্রামের ব্যবসায়ী মাসুদ রানা হত্যা মামলায় মা ও ছেলেসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার দুপুরে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই গ্রেপ্তারের তথ্য জানান।

গ্রেপ্তার আসামিরা হলেন- সদর উপজেলার কুইজবাড়ী পশ্চিমপাড়ার মৃত শওকত আলীর স্ত্রী মোছা. হনুফা বেগম (৩৮), তাঁর ছেলে মো. হুমায়ুন (২২), মৃত আনোয়ার হোসেনের ছেলে নূর মোহাম্মদ (২৬), মো. বাবু (২৮) ও কুইজবাড়ী দক্ষিণপাড়ার আয়নাল হক (৫৫)।

ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে প্রথমে হনুফা বেগমকে আটক করা হয়। তিনি জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি আসামিদের বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আসামিরা শুক্রবার (১০ জুলাই) আদালতে নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ড সংঘটিত করার পর আসামিদের লুকিয়ে রাখা একটি হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিহত মাসুদ রানার সঙ্গে এক নারীর পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। উল্লেখ্য, গত ৫ জুলাই ব্যবসায়ী মাসুদ রানার মরদেহ উদ্ধার করা হয়েছিল।

জেএইচআর

Link copied!