ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

সাপের কামড় খেয়ে সেই সাপ নিয়েই হাসপাতালে হাজির রোগী!

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

জুলাই ১১, ২০২৬, ০৬:২৫ পিএম

সাপের কামড় খেয়ে সেই সাপ নিয়েই হাসপাতালে হাজির রোগী!

পঞ্চগড়ে একই দিনে আলাদা দুটি ঘটনায় সাপের কামড়ে দুই ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন চিকিৎসা নিতে আসার সময় নিজেকে কামড়ানো সাপটি সঙ্গে করেই হাসপাতালে নিয়ে আসেন। আজ শনিবার দুপুরে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অদ্ভুত ঘটনা ঘটে। চিকিৎসকেরা সাপটি দেখে বিষধর হিসেবে শনাক্ত করেন এবং আক্রান্ত ব্যক্তিকে দ্রুত অ্যান্টিভেনম দেন।

সাপে কাটা দুই রোগী হলেন- আটোয়ারী উপজেলার চুচুলী বটতলী এলাকার নজরুল ইসলাম (৪৬) এবং বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের সরকারপাড়া এলাকার উমর ফারুক (২০)।

হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, শনিবার সকালে নিজের বাড়ির খড়ির ঘরে কাজ করার সময় নজরুল ইসলামকে একটি সাপ কামড় দেয়। ঘটনার পর তাঁর স্বজনেরা সাপটি মেরে ফেলেন এবং চিকিৎসকদের সুবিধার্থে সেটি খাঁচায় বা পাত্রে ভরে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সাপটি দেখে চিকিৎসকেরা প্রাথমিকভাবে এটিকে ‘কোবরা’ বা গোখরা সাপ বলে ধারণা করছেন। সাপের পরিচয় নিশ্চিত হয়ে ডাক্তাররা রোগীকে দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দেন।

একই দিন দুপুরে বোদা উপজেলার একটি পাটক্ষেতে কাজ করার সময় উমর ফারুক নামের আরেক তরুণ সাপের কামড়ে আহত হন। তাকেও বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নজরুল ইসলামের বাবা ইউনুস আলী বলেন, বাড়ির খড়ির ঘরে কাজ করার সময় আমার ছেলের পায়ে সাপ কামড়ায়। আমরা সাপটি মেরে হাসপাতালে নিয়ে আসি। ডাক্তাররা সাপ দেখে ইনজেকশন দিয়েছেন, ছেলে এখন ভালো আছে।

বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সাপে কাটা দুজন রোগী হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে নজরুল ইসলামকে বিষধর সাপ কামড় দেওয়ায় তাৎক্ষণিক অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। অন্য রোগী উমর ফারুককে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেএইচআর

Link copied!