ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেনীতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুলাই ১৬, ২০২৬, ০২:০১ পিএম

ফেনীতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

ফেনীতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার সকালে শহরের ট্রাংক রোডের মুক্তবাজার এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসক মনিরা হকের নেতৃত্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পরে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নেতৃত্বে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইন, ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম. এ. খালেক, ফেনী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. দিদারুল আলম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।

এছাড়াও জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা ছাত্র-জনতার অভ্যুত্থানে ফেনীতে শিক্ষার্থীসহ ১১ জন প্রাণ হারান। সেই ঐতিহাসিক দিনটি স্মরণে দেশব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে।

এএন

Link copied!