ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সালথার মা-ছেলে-মেয়ে নিহত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

জুলাই ২৪, ২০২৬, ০২:৩৯ পিএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সালথার মা-ছেলে-মেয়ে নিহত

সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার বাসিন্দা একই পরিবারের মা, ছেলে ও মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে রিয়াদ-মক্কা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পুঠিয়া গ্রামের বাসিন্দা মৃত নাজিমুদ্দিন মোল্যার সেজো মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তাঁর মেয়ে জারা আক্তার (১৫) এবং ছেলে তাসবিক (২০)। দুর্ঘটনায় রিনার স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে তানিয়া তাহমিনা রিনার ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ জানান, তাঁর ভগ্নিপতি শফিকুল ইসলামের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। তিনি প্রায় ২৬ বছর ধরে সৌদি আরবের রিয়াদ শহরে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে তাঁর ভগ্নিপতি, বোন ও তাঁদের সন্তানেরা রিয়াদ থেকে একটি প্রাইভেট কারে করে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হন। পথে রিয়াদ-মক্কা মহাসড়কে তাঁদের বহনকারী প্রাইভেট কারটিকে পেছন থেকে অন্য একটি বড় গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর বোন, ভাগনে ও ভাগনি মারা যান।

আহত শফিকুল ইসলাম ও বড় ভাগনে নাবিলকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই হৃদয়বিদারক ঘটনায় নিহতের গ্রামের বাড়ি ফরিদপুরের সালথা ও ভৈরবে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর

Link copied!