ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দেড় টাকা মুনাফা করবে মানিচেঞ্জার

অর্থনৈতিক প্রতিবেদক

আগস্ট ১৭, ২০২২, ০৬:২২ পিএম

দেড় টাকা মুনাফা করবে মানিচেঞ্জার

ডলার বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে ব্যাংক ও মানিচেঞ্জারগুলোর লাগাম টেনে ধরেছে কেন্দ্রিয় ব্যাংক। এখন থেকে মানি এক্সচেঞ্জ যে দামে ডলার কিনবে, তার চেয়ে ১ থেকে সর্বোচ্চ দেড় টাকা বেশি দামে বিক্রি করতে পারবে। ডলারের বাজার স্থিতিশীল করতে মুনাফার এ সীমার কথা মানি এক্সচেঞ্জ এসোসিয়েশনকে জানিয়ে দেয়া হয়েছে।

দেশে বৈদেশিক মুদ্রাবাজারে চলমান অস্থিরতা নিয়ে বুধবার (১৭ আগস্ট) মানি এক্সচেঞ্জ এসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকে বসে বাংলাদেশ ব্যাংক। এতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন ডেপুটি গভর্নর আহমেদ জামাল।

বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।

তিনি বলেন, এবিবি ও বাফেদার সঙ্গে মিটিং করে একটা সিদ্ধান্ত নেয়া হয়েছে ব্যাংকগুলো যে দামে রেমিট্যান্স ও রপ্তানি বিল আনবে তার থেকে সর্বোচ্চ এক টাকা বেশিতে ডলার বিক্রি করবে। এ ব্যাপারে তারা নীতিগত একটা সিদ্ধান্ত জানিয়েছে। তেমনি মানি এক্সচেঞ্জ এসোসিয়েশন সঙ্গে মিটিং করে একই সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে ব্যাংকের এভারেজ রেট থেকে তারা একটাকা বাড়তি দামে ডলার কিনবে। পরবর্তী সময়ে বিক্রির ক্ষেত্রে এক্সচেঞ্জ হাউজগুলো এক থেকে সর্বোচ্চ দেড় টাকা পর্যন্ত মুনাফা করতে পারবে।
তিনি আরও বলেন, ‘ডলার মার্কেট নিয়ে আমরা চ্যালেঞ্জিং সময় পাড় করছি। তাই ব্যাংকের পাশাপাশি এক্সচেঞ্জ হাউজগুলোকেও নজরদারির আওতায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে ২৩৫টি মানি চেঞ্জার বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে ব্যবসা করছে। কিন্তু মার্কেটে ৭০০ এর বেশি মানিচেঞ্জার রয়েছে। বৈধ মানি চেঞ্জার কোনো অনিয়মে করলে আমরা ব্যবস্থা নিতে পারি। কিন্তু যারা অবৈধ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা হয়ছে। এ ব্যাপারে তারা অ্যাকশন নিচ্ছে। তাদের অভিযান এখনো চলমান রয়েছে।’

ইএফ

Link copied!