ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাংলাদেশ ফাইন্যান্সের ঋণ খেলাপি মাঈনুদ্দিন গ্রেপ্তার

অর্থনৈতিক প্রতিবেদক

অক্টোবর ১৩, ২০২২, ০৭:৫৬ পিএম

বাংলাদেশ ফাইন্যান্সের ঋণ খেলাপি মাঈনুদ্দিন গ্রেপ্তার

চেক প্রতারণার মামলায় গ্যাংকি চক পাউডার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাঈনুদ্দিন মাঈনুকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ। বাংলাদেশ ফাইন্যান্সের দায়ের করা মামলায় ওয়ারেন্ট থাকায় গত (৬ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর শান্তিনগরের বাসায় অভিযান চালায় পুলিশ।  পরদিন আদালতে সোপর্দ করলে জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহারসূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া মাঈনুদ্দিন গ্যাংকি চক পাউডার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে বাংলাদেশ ফাইন্যান্স থেকে ঋণ নিয়ে পরিশোধ না করে খেলাপি হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ফাইন্যান্স। মামলায় বছর খানেক আগে তার এক বছরের সাজা হয়। এর পর থেকেই পলাতক রয়েছেন তিনি। ধরাছোঁয়ার বাইরে থাকায় এতদিন গ্রেপ্তারে ব্যথ হলেও অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

জানা গেছে, মাঈনুদ্দিন মাঈনুর নিকট বাংলাদেশ ফাইন্যান্সের পাওনা প্রায় ৭ কেটি টাকা। এছাড়া দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে খেলাপী ও প্রতারণার দায়ে চেক প্রতারণা ও অর্থঋণ মামলার আসামী হয়েছেন তিনি। মাঈনুদ্দিন মাঈনু একাধিক মামলার সাজাভুক্ত আসামী বলে জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সের লিগ্যাল শাখার প্রধান ব্যারিস্টার এম ইব্রাহীম খলিল।

এবি

Link copied!