ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিডিবিএলের জিএম রেজাউলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৬, ২০২২, ০৬:৫১ পিএম

বিডিবিএলের জিএম রেজাউলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) মহাব্যবস্থাপক এ এস এম রেজাউল কুদ্দুসসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঋণের নামে সরকারের কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

রোববার (১৬ অক্টোবর) সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, অভিযোগের প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয়ে থেকে সম্প্রতি এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরপরই সংস্থাটির যশোর সমন্বিত জেলা কার্যালয়ের এক উপপরিচালককে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দুদক সূত্র জানায়, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক এ এস এম রেজাউল কুদ্দুসসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঋণের নামে সরকারের কোটি টাকা আত্মসাৎ করার অভযোগ পেয়েছে দুদক। 

অভিযোগটি দ্রুত অনুসন্ধান করে প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশনা দিয়েছে সংস্থাটির প্রধান কার্যালয়।

টিএইচ

Link copied!