কক্সবাজার প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৩, ০৬:৪০ পিএম
কক্সবাজারে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে শহরের কলাতলীর একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী, চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম, চিফ ফাইন্যান্সিং অফিসার আবদুল্লাহ আল জাবেদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিশ্বমানের খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসাবে, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড- রাধুনী, কড়ি, চাষি, চপস্টিক আবামের মাধ্যমে অর্জন করেছে দেশ-বিদেশের অগণিত মানুষের । বর্তমানে এই প্রতিষ্ঠান বিশ্বের ৩০টিরও বেশি দেশে খাদ্যপণ্য রপ্তানি করছে।
বিক্রয় সম্মেলনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সকলকে বিশেষ ধন্যবাদ প্রদান করেন।
তিনি তাঁর বক্তব্যে পণ্যসম্ভারে নতুন পণ্য যুক্ত করা ও আন্তর্জাতিক বাজার আরও সম্প্রসারিত করার উপর আলোকপাত করেন।
অঞ্জন চৌধুরী তাঁর বক্তব্যে বিক্রয় ও সেবার মান আরও বাড়িয়ে ভোক্তার মন জয় করার বিষয়ে জোর দেন। এছাড়া তিনি সকল সদস্যকে সঠিকভাবে কাজের পরিকল্পনা প্রণয়ন এবং তা সুচারুভাবে বাস্তবায়নের জন্য বিশেষ উৎসাহ প্রদান করেন।
সম্মেলনে প্রো অ্যান্ড এক্সেলের সিইও, লিড কনসালটেন্ট মো. জুলফিকার হোসাইন বিক্রয় প্রতিনিধিদের জন্য বিশেষ উৎসাহমূলক বক্তব্য রাখেন।
সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত সেলস অফিসার, টেরিটোরি সেলস অফিসার, এরিয়া সেলস ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার, ডিভিশনাল সেলস ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। সম্মেলন শেষে জনাব অঞ্জন চৌধুরী ২০২২ সালের সেরা পারফরমারদের পারফরমার্স অব দ্য ইয়ার-সহ অন্যান্য পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন।
এআরএস