ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিএসএমএ’র প্রেসিডেন্ট জাহাঙ্গীর, সেক্রেটারি সুমন

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১৪, ২০২৩, ০৭:৫৬ পিএম

বিএসএমএ’র প্রেসিডেন্ট জাহাঙ্গীর, সেক্রেটারি সুমন

বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএসএমএ) প্রেসিডেন্ট পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (সিআইপি) এবং সেক্রেটারি পদে ড. সুমন চৌধুরী নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বিএসএমএ’র ১১তম বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২৪ ও ২০২৪-২৫ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বিএসএমএ’র ভাইস প্রেসিডেন্ট পদে মুহাম্মদ শহিদউল্লাহ, মো. আবদুস সালাম, মো. আবুল কালাম ও মারুফ মহসিন এবং সাধারণ সম্পাদক পদে আশরাফ সিদ্দিকী, সৌমিত্র মুৎসুদ্দি জয়ী হয়েছেন।
এ ছাড়া ফাইন্যান্স ডাইরেক্টর পদে মো. সাইফুর রহমান খোকন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডাইরেক্টর পদে শাহরিয়ার জাহান, অর্গানাইজিং ডাইরেক্টর পদে মোহাম্মদ সারোয়ার আলম, পাবলিসিটি ডাইরেক্টর পদে মো. কামরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

ডাইরেক্টর পদে নির্বাচিত হয়েছেন শেখ মাসাদুল আলম মাসুদ, মোহাম্মদ ইসরাঈল, মো. শাহজাহান, মো. আতিকুর রহমান ও সায়ান সিরাজ।

উল্লেখ্য, বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ২০২১-২২ এবং ২০২২-২৩ সালের দ্বিবার্ষিক মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন মানোয়ার হোসেন এবং সেক্রেটারি ছিলেন মুহাম্মদ শহিদউল্লাহ।

আরএস

Link copied!