ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ফরিদা আখতার

পণ্যের দাম কমাতে সিন্ডিকেট ভাঙতে হবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১১, ২০২৪, ০১:৩০ পিএম

পণ্যের দাম কমাতে সিন্ডিকেট ভাঙতে হবে

পণ্যের দাম কমাতে সিন্ডিকেট ভাঙতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আকতার।

রোববার (১১ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আখতার বলেন, সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে নিত্য পণ্যের দাম বেড়ে যায়। পণ্যের দাম কমাতে এই সিন্ডিকেট ভাঙতে হবে।

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সবধরণের খাদ্য পণ্য ভেজাল মুক্ত করতে হবে। একই সঙ্গে বাজারে পণ্যের সরবরাহ বাড়ালে দাম কমে আসবে। এ ছাড়া দেশের মানুষ ইলিশ পাবে না, আর বিদেশে রফতানি হবে এটা হতে পারে না।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, প্রথম কাজ হচ্ছে মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করা। আমিষ নিশ্চিত করা। খাদ্য ও সরবরারের জোগান এমনভাবে নিশ্চিত করতে হবে যাতে কখনো সংকট তৈরি না হয়।

তিনি আরও বলেন, মাত্র কাজে যোগ দিয়েছি। আমি খোঁজ খবর নেব, তারপর কোন বিষয়গুলো অগ্রাধিকার দিতে হবে সেগুলো ঠিক করে কাজ এগিয়ে নেবো। সহিংসতায় যেসব মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতর ভাঙচুর করা হয়েছে, সেগুলোর সংস্কার কাজও শুরু করা হবে।

বিআরইউ

Link copied!