ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
বিশ্ব শেয়ারবাজারে ধস

একদিনেই ৩.৫ ট্রিলিয়ন ডলার হারাল জাপান, ইউরোপ ও যুক্ত

অর্থনীতি ডেস্ক

অর্থনীতি ডেস্ক

এপ্রিল ৪, ২০২৫, ০৮:৩১ পিএম

একদিনেই ৩.৫ ট্রিলিয়ন ডলার হারাল জাপান, ইউরোপ ও যুক্ত
জার্মানির ফ্রাঙ্কফুর্টে স্টক এক্সচেঞ্জ। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক আরোপের সিদ্ধান্তের পর বিশ্ব অর্থবাজারে বড় ধরনের ধাক্কা লেগেছে। এর প্রভাবে জাপান, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার থেকে একদিনেই হারালো প্রায় ৩.৫ ট্রিলিয়ন ডলার মূলধন। খবর: নিক্কেই এশিয়া

এই বিপর্যয়ের পর শুক্রবার (৪ এপ্রিল) এশিয়ার শেয়ারবাজারেও পতনের ধারা অব্যাহত রয়েছে। বিনিয়োগকারীরা এখন ঝুঁকিপূর্ণ ও অস্থির সম্পদ থেকে সরে এসে নিরাপদ ও স্থিতিশীল সম্পদের দিকে ঝুঁকছেন। শেয়ারবাজারকে সাধারণত ঝুঁকিপূর্ণ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়, তাই এ পরিবর্তন স্পষ্টভাবে বাজারে প্রভাব ফেলছে।

টোকিওতে বেঞ্চমার্ক নিক্কেই স্টক সূচক দিনের এক পর্যায়ে ১ হাজার ৪০০ পয়েন্ট বা ৪ শতাংশ কমে দাঁড়ায় ৩৩ হাজার ২৫৯.৭৬ পয়েন্টে, যা ছিল গত বছর ৬ আগস্টের পর থেকে একদিনের মধ্যে সর্বনিম্ন। দিনের শেষে সূচকটি ২.৮ শতাংশ কমে যায়। যা আগের দিনের তুলনায় ২.৮ শতাংশ কম।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বাণিজ্য যুদ্ধ ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে বাজারে অস্থিরতা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

আরএস

Link copied!