ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

উদ্যোক্তা উন্নয়নে এসআইসিআইপির আওতায় কমিউনিটি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে অংশীদারিত্ব চুক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জানুয়ারি ১১, ২০২৬, ০৬:০০ পিএম

উদ্যোক্তা উন্নয়নে এসআইসিআইপির আওতায় কমিউনিটি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে অংশীদারিত্ব চুক্তি

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) এর আওতায় এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি) বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি) এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর হুসনে আরা শিখা।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডিরেক্টর নওশাদ মোস্তফা এবং এসএমইএসপিডির প্রোগ্রাম ডিরেক্টর (পিডি) ও অ্যাডিশনাল ডিরেক্টর মো. নজরুল ইসলাম এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর ও বিনিময় করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর (ডিপিডি) প্রোগ্রামস ও জয়েন্ট ডিরেক্টর মোহাম্মদ ওয়াসিম, কোঅর্ডিনেটর-প্রোগ্রামস ও ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আরিফুল ইসলাম এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির এসএমই ডিভিশন হেড হোসেন-আল-সাফীর চৌধুরী ও এগ্রি ডিভিশন হেড শরিফ হাসান মামুনসহ বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইএইচ

Link copied!