ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গণ-অভ্যুত্থানের পর কমেছে ২০টি নিত্যপ্রয়োজনীয় কৃষি পণ্যের দাম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৪, ২০২৬, ০৩:১৮ পিএম

গণ-অভ্যুত্থানের পর কমেছে ২০টি নিত্যপ্রয়োজনীয় কৃষি পণ্যের দাম

গণ-অভ্যুত্থানের পর পেঁয়াজ ও রসুনসহ ২০টি নিত্যপ্রয়োজনীয় কৃষি পণ্যের দাম কমেছে। কৃষি বিপণন অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় অনেক কৃষি পণ্যের উৎপাদন হলেও বাজারে দামের চিত্র ছিল সব সময় ঊর্ধ্বমুখী। 

কৃষি বিপণন অধিদপ্তরের বাজারদরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের আগে আলুর কেজিপ্রতি খুচরা দাম ছিল ৬০ টাকা। এ বছরে সবজিটির দাম ৫৮ শতাংশ কমে হয়েছে ২৫ টাকা।

দেশে গণ-অভ্যুত্থানের আগে দেশি পেঁয়াজের দাম ছিল ১২০ টাকা। এ বছর পেঁয়াজের দাম ১২ শতাংশ কমে হয়েছে ১০৫ টাকা। আমদানিকৃত পেঁয়াজের দাম ছিল ১০০ টাকা। এ বছর ২৫ শতাংশ দাম কমে হয়েছে ৭৫ টাকা।

গণ-অভ্যুত্থানের আগে দেশি রসুনের দাম ছিল ২২০ টাকা। এ বছর রসুনের দাম ৪৫ শতাংশ কমে হয়েছে ১২০ টাকা। চায়না রসুনের দাম ছিল ২২০ টাকা। এ বছর ২২ শতাংশ দাম কমে তা হয়েছে ১৭০ টাকা।

গণ-অভ্যুত্থানের আগে মোটা জাতের মসুরি ডালের দাম ছিল ১১০ টাকা। এ বছর ১০ শতাংশ দাম কমে হয়েছে ১০০ টাকা। মোটা জাতের মুগডালের মূল্য ছিল ১৫০ টাকা। এ বছর ২৩ শতাংশ দাম কমে তা হয়েছে ১১৫ টাকা। খেসারি ডালের মূল্য ছিল ১২০ টাকা। এ বছর ১২ শতাংশ দাম কমে তা হয়েছে ১০৫ টাকা। মাশকলাই কেজিপ্রতি মূল্য ছিল ২০০ টাকা। এ বছর ২০ শতাংশ দাম কমে তা হয়েছে ১৮০ টাকা।

গণ-অভ্যুত্থানের আগে দেশে ছোলার কেজিপ্রতি মূল্য ছিল ১২০ টাকা। এ বছর ১২ শতাংশ দাম কমে তা হয়েছে ১০৫ টাকা। গণ-অভ্যুত্থানের আগে খোলা চিনির মূল্য ছিল ১৩৫ টাকা। এ বছর ২২ শতাংশ দাম কমে তা হয়েছে ১০৫ টাকা। 

এ ছাড়া গণ-অভ্যুত্থানের আগে আমদানিকৃত আদার মূল্য ছিল ৩০০ টাকা। এ বছর ৪০ শতাংশ দাম কমে তা হয়েছে ১৮০ টাকা। শুকনা মরিচের মূল্য ছিল ৩৫০ টাকা। এ বছর ২৮ শতাংশ দাম কমে তা হয়েছে ২৫০ টাকা। কাঁচা মরিচের মূল্য ছিল ১৮০ টাকা। এ বছর ২২ শতাংশ দাম কমে হয়েছে ১৪০ টাকা। আগে টমেটোর মূল্য ছিল ১৬০ টাকা। এ বছর ২৫ শতাংশ দাম কমে হয়েছে ১২০ টাকা। আগে গাজরের দাম ছিল ১০০ টাকা। এ বছর ৪০ শতাংশ দাম কমে তা হয়েছে ৬০ টাকা।

এছাড়া দেশি মুরগির কেজিপ্রতি মূল্য ছিল ৬০০ টাকা। এ বছর তা কমে হয়েছে ৫৮০ টাকা। ব্রয়লার মুরগির মূল্য ছিল ১৮০ টাকা। এ বছর তা কমে হয়েছে ১৭০ টাকা। ডিমের পিস প্রতি মূল্য ছিল ১২.১০ টাকা। এ বছর তা কমে হয়েছে ১০ টাকা। 

উল্লেখ্য, এই তথ্যগুলো কৃষি বিপণন অধিদপ্তরের ২০২৪ সালের আগস্ট মাসের খুচরা বাজারদরের হালনাগাদ তথ্য ও ২০২৬ সালের জানুয়ারি মাসের ৮ তারিখের বাজারদরের হালনাগাদ তথ্য থেকে নেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!