ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৯, ২০২৬, ০৩:৫১ পিএম

৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’

বাংলা নববর্ষের আমেজ অনলাইন ক্রেতাদের মাঝে ছড়িয়ে দিতে বিশেষ ক্যাম্পেইন ‘দারাজ বৈশাখী মেলা’র ঘোষণা দিয়েছে দারাজ বাংলাদেশ। ১০ এপ্রিল রাত ৮টা থেকে শুরু হয়ে এই উৎসব চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।

ক্যাম্পেইন চলাকালীন ইলেকট্রনিক্স, ফ্যাশন, বিউটি ও লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্যে ৮০ শতাংশ পর্যন্ত বিশাল ছাড় পাবেন গ্রাহকরা। এছাড়াও থাকছে ফ্ল্যাশ সেল, ফ্রি ডেলিভারি ও এক্সক্লুসিভ ভাউচারের সুবিধা।

ক্যাম্পেইনটির শুরুতেই থাকছে বিশেষ ফ্ল্যাশ ভাউচার, যা ১০ এপ্রিল রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত কার্যকর থাকবে। গ্রাহকরা সর্বনিম্ন ৭৪৯ টাকার কেনাকাটায় ৫০০ টাকা এবং ৫,৯৯৯ টাকার কেনাকাটায় ১,০০০ টাকা পর্যন্ত ভাউচার সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি পুরো ক্যাম্পেইন জুড়ে সাইট ও ক্যাটাগরি ভেদে নিয়মিত বিরতিতে আকর্ষণীয় সব ‘মেগা ডিলস’ ও ‘হট ডিলস’ উন্মুক্ত করা হবে।

ক্রেতাদের কেনাকাটা সহজ করতে নির্দিষ্ট দিনের জন্য থাকছে বিশেষ থিম। শনিবার ‘চয়েস ডে’, রবি ও সোমবার ‘ফ্যাশন ফরোয়ার্ড ডে’ এবং মঙ্গলবার ‘ইলেকট্রিক্যাল টিউজডে’ হিসেবে পালন করা হবে। এছাড়া ১২ এপ্রিল ‘ইউনিলিভার’ এবং ১৪ এপ্রিল ‘ডেটল’ সুপার ব্র্যান্ড ডে উপলক্ষে বিশেষ মূল্যছাড় প্রদান করবে। দারাজ ‘চয়েস’ চ্যানেলে ৫টি পণ্য কিনলে ফ্রি গিফটসহ ডেলিভারি ডিসকাউন্টের সুযোগও থাকছে।

কেনাকাটায় পেমেন্ট সুবিধা বাড়াতে বিভিন্ন ব্যাংকের সাথে পার্টনারশিপ করেছে দারাজ। নগদ ব্যবহারকারীরা পাচ্ছেন ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়া ইবিএল ও সাউথইস্ট ব্যাংকের কার্ডহোল্ডাররা ১৫ শতাংশ পর্যন্ত ছাড় এবং ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। এই বিশাল আয়োজনে প্লাটিনাম পার্টনার হিসেবে রয়েছে ডেটল, হায়ার, হিমালয়া এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।

দারাজ কর্তৃপক্ষ জানায়, নতুন বছরের এই অফারগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন দারাজ বৈশাখী মেলা পেজ অথবা ডাউনলোড করুন দারাজ অ্যাপ।

জেএইচআর

Link copied!