ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঈদের আগে মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১২, ২০২৬, ০৪:১০ পিএম

ঈদের আগে মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের মার্কেট, বিপণিবিতান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময় বাড়ানো হয়েছে।

দোকান মালিক সমিতি জানায়, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে। ফলে ঈদ পর্যন্ত দেশের মার্কেট ও বিপণিবিতানগুলো রাত ১০টা পর্যন্ত চালু রাখা যাবে।

তবে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি মাথায় রেখে অপ্রয়োজনীয় আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এএন

Link copied!