ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৪, ২০২৬, ১১:৫৭ পিএম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম। 

রোববার বাংলাদেশ ব্যাংকের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা ও ৪৭(৩) ধারার ক্ষমতাবলে মো. খুরশীদ আলমকে ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন ড. জোবায়দুর রহমান। গত ২৩ জুলাই অনুষ্ঠিত ব্যাংকের বোর্ড সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ হারান খুরশীদ আলম। এবার দেশের অন্যতম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব পেলেন তিনি।

এম জি

Link copied!