ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আ.ফ.ম. মশিউর রহমানের এমফিল ডিগ্রি অর্জন

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১০, ২০২২, ০৮:১৫ পিএম

আ.ফ.ম. মশিউর রহমানের এমফিল ডিগ্রি অর্জন

কবি, সাংবাদিক ও গবেষক আ.ফ.ম. মশিউর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে এমফিল ডিগ্রি লাভ করেছেন। 

গত মঙ্গলবার (৯ আগস্ট) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৫৫তম সিন্ডিকেট সভায় একাডেমিক কাউন্সিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে তাকে এই ডিগ্রি প্রদান করা হয়েছে। 

তার গবেষণার বিষয় ছিল “ক্লোজিং দ্য ডোরঃ আ ভয়েস ফ্রম ইবসেন”। ইংরেজি বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. মেহের আলীর তত্ত্বাবধানে তিনি গবেষণাটি সম্পন্ন করেন। তিনি শিক্ষাবিদ অধ্যক্ষ আবুল হোসাইন ও শাহিদা বেগমের কনিষ্ঠ পুত্র।

ইতোমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক ও পিয়ার রিভিউড জার্নালে তার ১০টি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়াও তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৪ টি। 

পাশপাশি বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে তার লেখা অসংখ্য নিবন্ধ ও কবিতা প্রকাশিত হয়েছে। তিনি ঢাকা সাব এডিটর কাউন্সিলের অন্যতম সদস্য। তিনি সবার নিকট দোয়া প্রার্থী।

 

আমারসংবাদ/টিএইচ

Link copied!