ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

উদ্বোধন হলো ইউরোপীয়ান ইউনিভার্সিটি এনুয়াল স্পোর্টস টুর্নামেন্ট

আব্দুল কাইয়ুম

নভেম্বর ১, ২০২২, ০৩:৪৩ পিএম

উদ্বোধন হলো ইউরোপীয়ান ইউনিভার্সিটি এনুয়াল স্পোর্টস টুর্নামেন্ট

প্রতিটি মানুষের শরীর সুস্থ্য রাখার জন্য শরীর চর্চা একটি গুরুত্বপূর্ণ বিষয়, শরীর চর্চার বেশ কিছু মাধ্যম থাকলেও তারমধ্য খেলাধুলা অন্যতম।

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মানুষের মানসিকতাকে প্রশস্ত করে তুলে এবং কাজে মনোযোগী হতে সাহায্য করে, তাই খেলাধুলার গুরুত্ব দেওয়ার জন্য ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ কর্তৃক এনুয়াল স্পোর্টস টুর্নামেন্টের আয়োজন করেছে।

টুর্নামেন্টে ব্যাট হাতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান এবং বল হাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাঠে নামার মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।

টুর্নামেন্টে শিক্ষক-শিক্ষার্থী  মিলিয়ে মোট টিম ৩২টি অংশগ্রহণ করছে। তন্মধ্যে ২টি টিম শিক্ষকদের বাকি ৩০টি টিম হয় বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের সমন্বয়ে।

টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠানে খেলাধুলার গুরুত্ব অপরিসীম উল্লেখ করে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার জন্য বলেন, ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মকবুল আহমেদ খান।

ছাত্ররা দেশ গড়ার যন্ত্র, তোমরা চাইলেই সব সম্ভব তাই আমি চাইবো তোমরা পড়াশোনার পর বাকি সময়টুকু বিভিন্ন অপ্রোয়জনীয় কাজে ব্যয় না করে খেলাধুলায় ব্যায় করার আহ্বান করেন বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ড. কাজী বজলুর রহমান।

টুর্নামেন্টে আজ প্রথম দিনে উদ্বোধনী ম্যাচ খেলতে মাঠে নামে কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্টের টিচার্স টিম এবং ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট টিম। বিশ্ববিদ্যালয়ের এমন টুর্নামেন্টে আয়োজনে মুখরিত শিক্ষক-শিক্ষার্থী সবাই। এমন আয়োজন কিছু দিন পরপর হোক এটাই শিক্ষার্থীদের চাওয়া।

খেলায় অংশগ্রহণ করা শিক্ষকরা বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে খেলার আয়োজনটি একটু আনন্দের বিষয়, এখানে সহজে শিক্ষক-ছাত্রের মধ্যে একটা ভালো সর্ম্পক তৈরি হয় এবং মাঝে মধ্যে শিক্ষকদেরও মাইন্ড ফ্রেশের প্রয়োজন হয়, তার জন্য এটি একটি অন্যতম মাধ্যম, আমরা আশাকরি এমন আয়োজন সামনের দিকে আরো হবে ইন শা আল্লাহ।

টুর্নামেন্টে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার মোঃ আলিম দাদ, সিভিল ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ, ইলেক্ট্রিকেল ও ইলেক্ট্রনিক্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর মোঃ হযরত আলী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. ফাতাহ-উর-রহমান, ইলেক্ট্রিকেল ও ইলেক্ট্রনিক্স ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক মোঃ আলমগীর কবির, কেমেস্ট্রি ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ রুহুল আমিন ফয়সালসহ অন্যান্যরা।

এআই

 

Link copied!