ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মুন্নুতে গণিত অলিম্পিয়াড ১১ নভেম্বর

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৪, ২০২২, ১২:৫৯ এএম

মুন্নুতে গণিত অলিম্পিয়াড ১১ নভেম্বর

“গণিতের প্রকাশ, প্রতিভার বিকাশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ “গণিত ক্লাব” আগামী ১১ নভেম্বর (শুক্রবার) আয়োজন করতে যাচ্ছে “১ম গণিত অলিম্পিয়াড-২০২২”।

এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম (অব.)।

এবারের গণিত অলিম্পিয়াডের কনভেনরের দায়িত্ব পালন করছেন গণিত বিভাগের শিক্ষক প্রভাষক শাওন দাস তন্ময় এবং কো-কনভেনর সাব্বির আহমেদ। চারটি ক্যাটাগরিতে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

প্রাইমারি: (ক্লাস ৩য়-৫ম), 
জুনিয়র: (ক্লাস ৬ষ্ঠ-৮ম), 
সেকেন্ডারি: (ক্লাস ৯ম-১০ম এবং এসএসসি ২২), 
হায়ার সেকেন্ডারি: (একাদশ এবং দ্বাদশ)।

গণিত ক্লাব আয়োজিত এবারের অলিম্পিয়াডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

৩০ মিনিট ব্যাপী এ পরীক্ষায় প্রত্যেক শিক্ষার্থীকে ১০টি সংক্ষিপ্ত প্রশ্ন (নিজ পাঠ্যক্রম) এবং ১টি সৃজনশীল প্রশ্ন সমাধান করতে হবে। প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মান ২ এবং সৃজনশীল প্রশ্নের মান ১০। সর্বমোট ৩০ নম্বরের পরীক্ষা হবে।

শিফট ভিত্তিক এ পরীক্ষায় সকাল ৯:০০ ঘটিকায় তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি এবং সকাল ১০:০০ ঘটিকায় নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের জন্য বাংলা ও ইংরেজি ভার্সনের প্রশ্ন থাকবে। শিক্ষার্থীরা তাদের সুবিধা মতো ভার্সনে প্রশ্নের উত্তর করার সুযোগ পাবেন।

ফলাফল প্রকাশের তারিখ ১১ নভেম্বর । মেধার ভিত্তিতে প্রত্যেক ক্যাটাগরি থেকে ১০ জনকে পুরষ্কৃত করা হবে৷ এছাড়া প্রত্যেক অংশগ্রহণকারীকে সার্টিফিকেট এবং টি-শার্ট প্রদান করা হবে।

Link copied!