ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে জাগ্রত রাখতে হবে: ঢাবি ভিসি

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১, ২০২২, ০৫:৩৮ পিএম

মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে জাগ্রত রাখতে হবে: ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং এই চেতনাকে তাদের মাঝে সর্বদা জাগ্রত রাখতে হবে।  

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য বিজয় র‌্যালি শেষে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য এ কথা বলেন।

অপরাজেয় বাংলার সামনের সড়কে বেলুন উড়িয়ে উপাচার্য বর্ণাঢ্য এই র‌্যালির উদ্বোধন করেন। পরে র‌্যালিটি সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সব শহিদ, মুক্তিযুদ্ধে নির্যাতিত মা-বোনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান ঢাবি উপাচার্য ।  

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।  

অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থীসহ সবার প্রতি আহ্বান জানান।

বিজয় র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সিনেট ও সিন্ডিকেট সদস্য, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমিতির নেতা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

এবি

Link copied!