ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

আগস্ট ১২, ২০২৩, ০৫:০৩ পিএম

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ (২০২৩- ২৪) কার্যবর্ষের ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহদী হাসান মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এ এইচ ওয়ালিউল্লাহ মনোনীত হয়েছেন।

শনিবার (১২ আগস্ট) ফোরামের নবনির্বাচিত সভাপতি মাহদী হাসান মজুমদার ও সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি আমজাদ হোসেন হৃদয় (ঢাবি), যুগ্ম-সাধারণ সম্পাদক তাসনিম হাসান মজুমদার (জাতীয় বি.), সাংগঠনিক সম্পাদক আকিজ মাহমুদ (চবি), সহ সাংগঠনিক সম্পাদক মো. আকিব হোসাইন (ঢাকা কলেজ)। অর্থ সম্পাদক সুকান্ত দাস (ইবি), উপ-অর্থ সম্পাদক শাহান শাহরিয়ার হিমেল (ঢাবি), দপ্তর সম্পাদক আজহার মাহমুদ (জাতীয় বি.), উপ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আলম নূর (জবি), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুহম্মদ সজীব প্রধান (বশেমুরবিপ্রবি), প্রচার সম্পাদক আসাদুজ্জামান বুলবুল (চবি), তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ শাওন (ইবি), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শ্যামলী খাতুন (ইবি) এবং ৩ জন সম্পাদকীয় পর্ষদ যথাক্রমে নাজমুন নাহার জেমি (রাবি),  মমিনুর রহমান (বেরোবি), হালিমা আক্তার (ঢাবি) মনোনীত হয়েছেন বলে বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা ফয়সাল আহাম্মদ এবং মারজুকা রায়না স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মাহদী হাসান (ঢাবি) কে সভাপতি ও ওয়ালিউল্লাহ (ইবি) কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এসময় আগামী ৭ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।

আরএস
 

Link copied!