ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীন সড়কে জলাবদ্ধতায় ভোগান্তি

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ প্রতিনিধি

আগস্ট ২৮, ২০২৩, ০৫:৩৬ পিএম

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীন সড়কে জলাবদ্ধতায় ভোগান্তি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন সড়ক সমূহের দূরাবস্থা এবং জলাবদ্ধতা।

শিক্ষার্থীরা জানান, সামান্য বৃষ্টিতেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন সড়কগুলো জলাবদ্ধ এবং কর্দমাক্ত হয়ে যাওয়ায় চলাচলের জন্য সম্পূর্ণ অযোগ্য হয়ে গেছে।

সরেজমিনে জানা যায়, গত কয়েকদিনের বৃষ্টিতে বিশ্ববিদ্যালয়ের মন্দির সংলগ্ন ১নং গেট থেকে মেয়েদের হল পর্যন্ত, একাডেমিক ও প্রশাসনিক ভবনের রাস্তাসমূহ এবং জয়বাংলা চত্বর থেকে ছেলেদের হল চত্বর কর্দমাক্ত ও জলাবদ্ধ হয়ে পড়ায় স্বাভাবিক চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে।

অন্যদিকে প্রধান গেট নির্মাণের কাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান রাস্তা ব্যবহার করতে পারছে না শিক্ষার্থীরা। ফলে বর্তমানে চলাচলের জন্য উপযোগী কোনো রাস্তা নেই বললেই চলে।

এই বিষয়ে আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আলামিন মিয়া বলেন, ‘খুবই করুণ একটা অবস্থা। এই অবস্থা বৃষ্টির দিনে চলাচলের জন্য একটা বাধা। ক্লাস করতে যাওয়ার সময় গায়ে কাদা ছিটকে পোশাক নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, পিছলে পড়ে গিয়ে আঘাত পাওয়ারো ভয় থাকে। তাছাড়া বাইরে থেকে কেউ ঘুরতে আসলে তাদের মনেও বিশ্ববিদ্যালয় সম্পর্কে নেতিবাচক চিন্তা ঢুকে যায়।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, ‘আমাদের ছাত্রী হলের সামনে থেকে শহীদ মিনার পর্যন্ত রাস্তার একেবারেই খারাপ অবস্থা। একটু বৃষ্টিতেই রাস্তাগুলো পানিতে তলিয়ে যায়। এছাড়াও ছাত্রী হলের সামনে এলোমেলোভাবে ময়লার বালতি রাখার ফলে চারদিকে দুর্গন্ধ ছড়ায় এবং বৃষ্টি হলে সেগুলো পানিতে মিশে যায়। এতে যেমন অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছে তেমন আমাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। যত দ্রত সম্ভব এর থেকে পরিত্রাণ চাই আমরা।’

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ.কিউ.এম. মাহবুব বলেন, ‘রাস্তার কাজ দ্রুত শেষ করার কথা ছিল কিন্তু কিছু সমস্যার জন্য শেষ হয়নি। এই জন্য কিছুদিন তোমাদের কষ্ট করতে হবে এবং আগামী এক মাসের মধ্যে কাজ শুরু হবে।’

তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মেইন গেট খুব দ্রুত সম্পূর্ণ হবে। শিক্ষার্থীরা তখন এই দিক ব্যবহার করতে পারবে।’

এআরএস

Link copied!