ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে বেস্ট ফিল্ম ‘লালাবাই’

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

সেপ্টেম্বর ১১, ২০২৩, ০৮:১৯ পিএম

আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে বেস্ট ফিল্ম ‘লালাবাই’

১৬তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ‍‍`র চিলড্রেন ক্যাটাগরিতে বেস্ট শর্টফিল্ম নির্বাচিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শেখ লোকমান গালিব অভিনীত ‍‍`লালাবাই‍‍`। গালিব ইংরেজি বিভাগের (৫১ ব্যাচ) ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।

জাতীয় শিল্পকলা একাডেমিতে ৩ দিনব্যাপী এই উৎসবের সমাপনী দিন শনিবার (৯ সেপ্টেম্বর) চলচ্চিত্র প্রদর্শনী শেষে বেস্ট ফিল্ম ‍‍`লালাবাই‍‍` এর সদস্যদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন আসাদুজ্জামান নূর। এসময় আরও উপস্থিত ছিলেন ড. জাফর ইকবাল, মোরশেদুল ইসলাম।

‍‍`লালাবাই‍‍` গালিবের অভিনীত প্রথম কোন শর্টফিল্ম। এই শর্টফিল্মের স্টোরি এবং স্ক্রিপ্ট গালিব নিজেই লিখেছেন। গালিব এর কাছের ছোটভাই অমিত্রাক্ষর বিশ্বাস ও রিয়াদকে সাথে নিয়ে গালিব সিনেমাটা তৈরি করে। অমিত্রাক্ষর এই সিনেমাটি পরিচালনা করেছেন। ‍‍`লালাবাই‍‍` ১২ মিনিটের একটি শর্টফিল্ম। এখানে অভিনয় করেছেন একজন। এটির স্ক্রিপ্ট এমনভাবে সাজানো হয়েছে যে এটি একক অভিনয়ের একটি শর্টফিল্ম।

গালিব শর্টফিল্মের  সাফল্যে খুবই উচ্ছ্বসিত। তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, " প্রায় একশত সিনেমার মধ্যে বেস্ট হওয়া আমার জন্য খুবই আনন্দের, কারণ প্রথমবারের মতো এবং প্রথম চেষ্টায়ই আমরা বেস্ট ফিল্ম এর পুরষ্কার জিতেছি। এর আগে আমাদের একসাথে কোন কাজ নেই। এর সাথে ভালোলাগা কাজ করছে যখন দেখছি, মানুষজন আমাদের কাজটা পছন্দ করছে।"

উল্লেখ্য, প্রতিবছর দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে নির্মাতারা বিভিন্ন ক্যাটাগরিতে চলচ্চিত্র জমা দেয়। সেগুলো বাছাই করে বেস্ট ১৫ টি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এর মধ্যে বেস্ট চলচ্চিত্রটি আরো একবার প্রদর্শিত হয়।
এআরএস

Link copied!