ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জাবিতে সাংবাদিকতা বিষয়ক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

অক্টোবর ৫, ২০২৩, ০৩:৫১ পিএম

জাবিতে সাংবাদিকতা বিষয়ক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে “ন্যাশনাল কনফারেন্স ২০২৩: জার্নালিজম, মিডিয়া এবং কমিউনিকেশন” শীর্ষক দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৪ অক্টোবর)  সমাপনী দিনে সকাল সাড়ে ৯টায় কনফারেন্স শুরু হয়। এসময় ২টি সেশনে গণমাধ্যম বিষয়ক ৯টি প্রবন্ধ এবং পরবর্তীতে সকাল সোয়া ১১টায় আরও ২টি সেশনে যোগাযোগ বিষয়ক ৯টি প্রবন্ধ উপস্থাপিত হয়।

এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমানের সভাপতিত্বে দুপুর ২টায় “জার্নালিজম প্র্যাকটিসেস ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস এন্ড প্রসপেক্ট” বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের ১৩ জন শিক্ষক এবং বাংলাদেশের বিভিন্ন  গণমাধ্যমে কর্মরত ১১ জন ব্যবস্থাপক আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বৈঠকে সাংবাদিকতার প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে সবিস্তার আলোচনা হয়। সাংবাদিকতার শিক্ষকরা মনে করেন বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চা ও গবেষণার স্থান, দক্ষতা শেখানোর আবশ্যিক স্থান নয়। দক্ষতা শেখানো হবে ইন্সটিটিউটে। অন্যদিকে, গণমাধ্যমে কর্মরত ব্যক্তিবর্গ মনে করেন বিশ্ববিদ্যালয় থেকে যে শিক্ষার্থীরা শিখে আসবে তারাই এগিয়ে থাকবে।

সন্ধ্যা ৭টায় দুইদিন ব্যাপী এই কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ। তিনি বলেন ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শুধু পাঠ্যবই পড়ান না, বরং নিজেদের  জ্ঞান শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেন। আর তা হয় গবেষণার মাধ্যমে। সাংবাদিকতার ক্ষেত্রে নৈতিকতা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সাথে ভালো খারাপ দুই ধরনের সংবাদ প্রচার করা উচিত।’

তিনি আরও বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিহাসে এই প্রথমবার বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ঢুকেছে। র‌্যাঙ্কিংয়ে ভালো পজিশন করার জন্য এ রকম কনফারেন্স সহায়ক।’

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “ন্যাশনাল কনফারেন্স ২০২৩’ এর আহ্বায়ক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মন্ডল। 

এসময় তিনি ‘মিডিয়া শিক্ষা সম্মেলন আয়োজক কমিটি, বাংলাদেশ’র নাম ঘোষণা করেন তিনি। কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সহিদ উল্ল্যাহকে আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. সাইফুল আলম চৌধুরী সদস্য সচিব করা হয়।

এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আরও ৬ জন শিক্ষককে কার্যনির্বাহী সদস্য করে মোট ৮ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. শহিদ উল্ল্যাহ, এমআরডিআইয়ের ক্যাপাসিটি বিল্ডিং ব্যবস্থাপক এ কে এম সানাউল হক। জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক রাকিব আহমেদ কনফারেন্সটির সমাপ্তি ঘোষণা করেন।

এর আগে গত মঙ্গলবার দুই দিনব্যাপী এই জাতীয় কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে। কনফারেন্সটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

উল্লেখ্য, দুইদিনব্যাপী অধিবেশনে মোট ১০টি সেশনে সাংবাদিকতা, গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক ২৬টি গবেষণাপত্র উপস্থাপিত হয়। বাংলাদেশ ও ভারত থেকে আগত ১২০ জন গবেষক এই কনফারেন্সে অংশগ্রহণ করেন।

এআরএস

Link copied!