ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০৮:২৫ পিএম
বর্তমান শিক্ষাব্যবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। একটা জাতি ধ্বংস হওয়ার পিছনে মূল কারণ থাকে শিক্ষাব্যবস্থা। সুতরাং সুশিক্ষা দিয়ে আমাদের আগামীর প্রজন্মকে রক্ষা করতে হবে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) ধলপুর কমিউনিটি সেন্টার (আরামবাগ) বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব সৈয়দ মার্গুব মোরশেদ।
তিনি আরও বলেন কিন্ডারগার্টেন থেকেই মূল শিক্ষা দেওয়া হয়। পিতা মাতার পর আপনাদের কাছে থেকে এই শিশুরা শিক্ষার জ্ঞান অর্জন করে থাকেন। সুতরাং আপনারা হলেন জাতি গড়ার প্রথম কারিগর।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহা পরিচালক মো: মিজানুর রহমান সরকার বলেন, আমাদের কিছু নীতিমালা শিথিল করা প্রয়োজন।অতিদ্রুত এই কাজ সম্পূর্ণ করার চেষ্টা করবো। এছাড়া সংগঠনের বিভিন্ন বিষয় তিনি তুলে ধরেন
আগত শিক্ষকরা বলেন, প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা বৃত্তি পায় কিন্তু আমাদের সন্তানরা বৃত্তি পায়না, আমাদের সাথে বৈষম্য কেন? কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা কি এদেশের নাগরিক না?
তারা আরও বলেন, সরকারের আমাদের প্রতি কোন নজর নেই। তার দৃষ্টান্ত প্রমাণ মিলেছে করোনার সময়। রোহিঙ্গাদের তখন সহোযোগিতা করেছে কিন্তু কিন্তু সেসময় আমাদের কিন্ডারগার্টেনের শিক্ষক শিক্ষার্থীদের কিন্ডারগার্টেনের যে নীতিমালা দিয়েছে সেগুলো এমপিও প্রতিষ্ঠনেও নেই, সুতরাং এই নীতিমালা গুলো শিথিল করতে হবে এই দাবিও জানান তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে মহাত্মা গান্ধী পিস এ্যাওয়ার্ড সম্মাননা পুরস্কার নেন মনোয়ার ভুঁইয়া এবং আজীবন সম্মাননা পুরস্কার নেন মিসেস ইয়াসমিন রাব্বানী।
জনাব মনোয়ার ভুঁইয়্যা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা কিন্ডারগার্টেন এসোসিয়েশন ইয়াসমিন রাব্বানী। কো চেয়ারম্যান কিন্ডারগার্টেন এসোসিয়েশন আবদুল বাকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা কিন্ডারগার্টেন এসোসিয়েশন রেহানা আক্তার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা উপজেলার কিন্ডারগার্টেনের শিক্ষকমণ্ডলী।
আরএস
