ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ইবতেদায়ী মাদরাসার তিন মাসের অনুদান উত্তোলন কাল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০৩:৫২ পিএম

ইবতেদায়ী মাদরাসার তিন মাসের অনুদান উত্তোলন কাল
প্রতীকী ছবি

মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের অনুদান ছাড়া হয়েছে।

এ অনুদান অগ্রণী ও রুপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে আগামীকাল রবিবার থেকে টাকা উত্তোলন করতে পারবেন।

সম্প্রতি মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) আবুল বাসার স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ৩ (তিন) মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের ৪টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রুপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে গত ৭ ফেব্রুয়ারি হস্তান্তর করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীরা আগামী ১১ ফেব্রুয়ারির পর সংশ্লিষ্ট ব্যাংকে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ৩ (তিন) মাসের আর্থিক অনুদানের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

নাইমুল/ইএইচ

Link copied!