ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

মার্চ ১৩, ২০২৪, ০১:০৩ পিএম

রাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বেলা পৌনে ১১টার দিকে আইসিটি সেন্টারে প্রকাশ করা হয়েছে। ফলাফল দেখা যাবে www.admission.ru.ac.bd রাবির নিজস্ব ওয়েবসাইট এ।

বুধবার (১৩ মার্চ) আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

উপাচার্য বলেন, ‘বি’ ইউনিটের বাণিজ্য শাখায় ১৫ হাজার ৬২৫ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৪ হাজার ৩৬১ জন। পাস করেছে সাত হাজার ৭৭ জন শিক্ষার্থী। ফেল করেছে আট হাজার ৩৫৯ জন। ত্রুটিযুক্ত ওএমআর ১৮ জনের। পাসের হার ৪৫ দশমিক ৩ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৮৬.৫০।

‘বি’ ইউনিটের বিজ্ঞান শাখায় ১১ হাজার ৩৯২ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৯ হাজার ৫২০ জন শিক্ষার্থী। পাস করেছে এক হাজার ৩০০ জন শিক্ষার্থী। ফেল করেছে আট হাজার ১৮৯ জন। ত্রুটিযুক্ত ওএমআর ২৮ জনের। পাসের হার ১১ দশমিক ৫ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৭২।

এই ইউনিটের মানবিক শাখায় ৭ হাজার ৫২৪ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন সাত হাজার ১৭ জন শিক্ষার্থী। পাস করেছে এক হাজার ২৫৭ জন শিক্ষার্থী। ফেল করেছে পাঁচ হাজার ৭৪৩ জন। ত্রুটিযুক্ত ওএমআর ১৭ জনের। পাসের হার ১৬ দশমিক ৭ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৭৬.৫০।

এর আগে গত ৭ মার্চ তিন শিফটে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫১৫টি সিটের বিপরীতে তিন শিফটে ৩৪ হাজার ৫৪১জন ভর্তিচ্ছু আবেদন করেছিলেন। আসনপ্রতি ৬৭ জনের  লড়াই হয়েছে।

বিআরইউ

Link copied!