ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বৈষম্যমূলক পেনশন প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি হাবিপ্রবি শিক্ষক সমিতির

হাবিপ্রবি প্রতিনিধি

হাবিপ্রবি প্রতিনিধি

মার্চ ২২, ২০২৪, ১২:৪৯ পিএম

বৈষম্যমূলক পেনশন প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি হাবিপ্রবি শিক্ষক সমিতির
ছবি: আমার সংবাদ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি) শিক্ষক সমিতি সম্প্রতি জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) হাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোস্তাফিজার রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সাদেকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, এরূপ বৈষম্যমূলক প্রজ্ঞাপন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দৃষ্টিগোচর হয়েছে এবং এ বিষয়ে শিক্ষক সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করছে। হঠাৎ করেই এরূপ প্রজ্ঞাপন জারির ফলে সারা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যেও চরম হতাশা ও অসন্তুষ্টি সৃষ্টি হয়েছে। হাবিপ্রবি শিক্ষক সমিতি মনে করে, এরূপ বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাংলাদেশের সংবিধানের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শিক্ষা দর্শনের প্রতি চরম অবমাননা প্রদর্শনের শামিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বঙ্গবন্ধু উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠন করেছিলেন, বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসন প্রদান করেছিলেন, গঠন করেছিলেন একটি কার্যকরী শিক্ষা কমিশন। তাঁর শিক্ষা দর্শন আমাদের মুক্তির পথকে সুগম করেছে। বঙ্গবন্ধুর দেখানো নির্দেশনাতেই তাঁরই আদর্শের উত্তরসূরি জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে চলেছেন। শিক্ষকদের প্রতি এরূপ বৈষম্যমূলক পদক্ষেপের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়ন ব্যাহত হবে। কেননা, এর ফলে মেধাবীরা শিক্ষকতায় আসতে আগ্রহী হবেন না, ফলশ্রুতিতে ব্যাহত হবে গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদান ও গবেষণা, তৈরি হবে মেধা শূন্য অদক্ষ জাতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা‍‍`র উন্নয়ন অগ্রযাত্রায় পেশাগত দায়িত্ব পালনে সদা অঙ্গীকারবদ্ধ। যেখানে বিশ্বের অনেক দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো আছে, সেখানে আমাদেরকে বিদ্যমান সুবিধা থেকে বঞ্চিত করে শিক্ষকদের আন্দোলনের পথে ঠেলে দেওয়ার এহেন হটকারী প্রজ্ঞাপন জারি করা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের অন্তরায়।

অনতিবিলম্বে এ প্রজ্ঞাপন প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজকে প্রাপ্য সম্মান ও ভবিষ্যতের সুরক্ষা প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানায় হাবিপ্রবি শিক্ষক সমিতি।

এআরএস

Link copied!