ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অধ্যাপক জিয়া কর্মে ও স্মৃতিতে বেঁচে থাকবেন মানুষের মাঝে

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মার্চ ৩০, ২০২৪, ০৯:৪৩ পিএম

অধ্যাপক জিয়া কর্মে ও স্মৃতিতে বেঁচে থাকবেন মানুষের মাঝে

বিশিষ্ট অপরাধ বিজ্ঞানী এবং খ্যাতিমান শিক্ষক অধ্যাপক ড. জিয়া রহমানের শারীরিক মৃত্যু হলেও কর্মে এবং স্মৃতিতে তিনি বেঁচে থাকবেন মানুষের মাঝে। তার অকাল প্রয়াণ সকলের কাছেই ছিল অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত।

শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফার আহমদ চৌধুরী অডিটোরিয়ামে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমানের মৃত্যুতে ক্রিমিনোলজি বিভাগের উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

ক্রিমিনোলজি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপিকা শাহারিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান, পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম, সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা বক্তব্য দেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রয়াত অধ্যাপক ড. জিয়া রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তার অকাল প্রয়াণ সকলের কাছেই ছিল অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত। তিনি ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট অপরাধ বিজ্ঞানী এবং খ্যাতিমান শিক্ষক ও গবেষক। শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এই গুণী শিক্ষক ছিলেন মানবিক  মূল্যবোধসম্পন্ন মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম, ঢাবির টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের প্রভাষক সৈয়দ শাহজাদা আল করিম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

ইএইচ

Link copied!