ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জবির বন্ধ ক্যাম্পাসে কুকুর-বিড়ালের জন্য খাবারের ব্যবস্থা

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

এপ্রিল ২২, ২০২৪, ০৪:৩৭ পিএম

জবির বন্ধ ক্যাম্পাসে কুকুর-বিড়ালের জন্য খাবারের ব্যবস্থা

তীব্র তাপদাহে এক সপ্তাহ অনলাইনে ক্লাস নেবার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এতে বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন। তাই খাদ্য সংকটে থাকা ক্যাম্পাসের কুকুর ও বিড়ালের জন্য প্রতিদিন খাবারের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

এর আগে রমজানের ঈদের ছুটিতেও কুকুর ও বিড়ালের প্রতিদিন খাবারের ব্যবস্থা করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মকর্তা ডেপুটি রেজিস্ট্রার মো. শাহাদাৎ হোসেন তুষার বলেন, রোজার ঈদের ছুটিতে ক্যান্টিন বন্ধ হয়ে যায়। ক্যান্টিনের উচ্ছিষ্ট খাবারই কুকুর বিড়াল খায়। তাই খাদ্য সংকটে তাদের জন্য প্রতিদিন ভিসি ম্যাডাম খাবারের ব্যবস্থা করতে বলেন। আমরা প্রতিদিন কুকুরের জন্য খাবার দিয়েছি। তীব্র তাপমাত্রার কারণে অনলাইনে ক্লাস নেবার সিদ্ধান্তে ক্যান্টিন বন্ধ থাকবে। তাই ভিসি পুনরায় ক্যাস্পাসের কুকুর ও বিড়ালের জন্য খাবার দিতে নির্দেশ দিয়েছেন।

নিরাপত্তা কর্মী নুর ইসলাস প্রতিদিন এ খাবার কেনেন। তিনি বলেন, বাচ্চা মিলে ক্যাম্পাসে ২৫-৩০ টা মতো কুকুর আছে। তাদের জন্য প্রতিদিন মুরগির গিলা, কলিজা, পা, চামড়া কেনা হয়। ভাত খেতে চায় না। ওগুলোই খায়। প্রতিদিন সকালে ও বিকালে খাবার কিনে আনি। ১৫০-২০০ টাকার খাবার কেনা হয় প্রতিদিন। আমি খাবার নিয়ে আসলেই পেছনে পেছনে সব কুকুর চলে আসে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, তীব্র চাপদাহে ক্যাম্পাসে অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে। ক্যান্টিন বন্ধ হয়ে যাওয়ায় ক্যাম্পাসের কুকুর বিড়াল খাবার পায় না। তাই তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে বলেছি। শিক্ষক, শিক্ষার্থীদের মতো ওই প্রাণিদেরও ক্যাম্পাস এটি।

ইএইচ

Link copied!