ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ডা. জাফরুল্লাহ্ চৌধুরী ছিলেন সমাজ চিকিৎসক

গবি প্রতিনিধি

গবি প্রতিনিধি

এপ্রিল ২৩, ২০২৪, ০৬:৩০ পিএম

ডা. জাফরুল্লাহ্ চৌধুরী ছিলেন সমাজ চিকিৎসক

ডা. জাফরুল্লাহ্ চৌধুরী চিকিৎসক হিসেবে মানুষের শারীরিক চিকিৎসায় নিজেকে নিয়োজিত রাখতে পারতেন কিন্তু তিনি শুধু মানুষের চিকিৎসায় নয় সমাজের চিকিৎসায় নিজেকে নিয়োজিত করেছিলেন বলে মন্তব্য করেছেন গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সভাপতি ও ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।

মঙ্গলবার গণ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন মিলনায়তনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রাণপুরুষ ও গণ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

এছাড়া তিনি আরও বলেন, ডা. জাফরুল্লাহ্ চৌধুরী ব্যতিক্রমধর্মী ক্ষণজন্মা মানুষ ছিলেন, আমাদের সময় তো নয়ই আগের সময়ে তার মতো সমাজ বিপ্লবী মানুষ আমরা পাইনি। তিনি স্বপ্ন দেখতেন তবে তা ব্যক্তিগত পরিচিতি বা ব্যক্তিগত মুনাফার নয়। তিনি তার জীবনে যতগুলো প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তার সবগুলোই সামাজিক মালিকানায় পরিচালিত। ডা. জাফরুল্লাহ চৌধুরীর কাছে স্বাধীনতা মানে ছিল সামাজিক পরিবর্তন, সকল নাগরিকের সমাজ এবং রাষ্ট্রে সমান অধিকার, সমান সুযোগ লাভ।

এ সময় আরও বক্তব্য দেন- গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ও সদস্য সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফসহ অধ্যাপক দিলারা চৌধুরী, ফরিদা আখতার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল প্রমুখ।

বক্তারা বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী বিকল্প চিন্তার মানুষ ছিলেন। অনেক নতুন কিছু তিনি করে দেখিয়েছেন, অনেক প্রথমের তিনি জন্ম দিয়েছেন। সমাজের ভালোর জন্য সমাজের মানুষের ভালোর জন্য বিশেষ করে নারী মুক্তির জন্য তিনি অনেক দৃষ্টান্ত তৈরি করে গেছেন। তার মতো অকৃত্রিম, খাঁটি দেশপ্রেমিক আর তৈরি হবে কি না সন্দেহ।‍‍`

স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, শিক্ষক ও শিক্ষার্থীরা।

গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় ডা. জাফরুল্লাহ্ চৌধুরীর সহধর্মিনী ও গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি শিরীন হকসহ অন্যান্য ট্রাস্টিরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!