ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে জবিতে ছাত্রলীগের পদযাত্রা

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

মে ৬, ২০২৪, ০৭:০০ পিএম

ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে জবিতে ছাত্রলীগের পদযাত্রা

নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থী সমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকরা যে আন্দোলনের সূচনা করেছে সে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পদযাত্রা ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

সোমবার (৬ মে) বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতির অংশ হিসেবে জবি শাখা ছাত্রলীগ এ পদযাত্রা ও সমাবেশ করে।

এ সময় নেতাকর্মীরা স্বৈরাচার নিপাত যাক ফিলিস্তিন মুক্তি পাক, ফিলিস্তিন মুক্ত করো গণহত্যা বন্ধ করো স্লোগান দিতে থাকে

সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আক্তার হোসাইন বলেন, দখলদার সন্ত্রাসী ইজরায়েল যেভাবে ফিলিস্তিনের মানুষের উপর যেভাবে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে সমগ্র বিশ্বের ছাত্রসমাজ যেভাবে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে একসাথে আন্দোলন করছে সেই আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করছি। কেন্দ্রীয় ছাত্রলীগ যেভাবে আমাদের নির্দেশনা দিবে আমরা সেভাবেই আমাদের কার্যক্রম পরিচালনা করবো।

সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, নিরীহ ফিলিস্তিনিদের উপর ইজরায়েলের হামলা এবং তাদের যেভাবে হত্যা করছে সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সমগ্র বিশ্বের বিবেক যেভাবে নাড়া দিয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই হামলার প্রতিবাদে যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ আজ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে একাত্মতা ঘোষণা করেছে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে নির্যাতিত ফিলিস্তানের স্বাধীনতার পক্ষে এ পদযাত্রা ও সমাবেশ করেছি।

আরএস

Link copied!