ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাবি লিগ্যাল সেলের নতুন প্রশাসক সাদিকুল সাগর

রাবি প্রতিনিধি:

রাবি প্রতিনিধি:

মে ৭, ২০২৪, ০৪:০৭ পিএম

রাবি লিগ্যাল সেলের নতুন প্রশাসক সাদিকুল সাগর

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) লিগ্যাল সেলের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর। গত ৫মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তারিকুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে মাননীয় উপাচার্য তাকে এই পদে নিয়োগ দেন।

আজ মঙ্গলবার (৭মে) তিনি এই পদে যোগদান করেন।

অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর লিগ্যাল সেলের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে মতিহার হলের আবাসিক শিক্ষক, রাবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সদস্য, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী বডি সিন্ডিকেটের নির্বাচিত সিন্ডিকেট সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। দেশ ও বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তাঁর বেশ কিছু আইনবিষয়ক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। চারটি গুরুত্বপূর্ণ আইন বিষয়ের উপরে পুস্তক প্রণেতা তিনি। যা আইন অঙ্গনে বহুল প্রচলিত।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হল, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে, প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, বিভিন্ন প্রাধ্যক্ষবৃন্দসহ আরও বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী। 
বিআরইউ

Link copied!